ভিকারুননিসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:১০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৫

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসন্ধরা শাখার (দিবা) ইংরেজির বিষয়ের সহকারী শিক্ষক আবু সুফিয়ানের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এর পর ওই শিক্ষককে বসুন্ধরা শাখা থেকে বদলি করে বেইলি রোডের প্রধান ক্যম্পাসে নিয়ে আসা হয়েছে।    

জানা গেছে, যৌন হয়রানির অভিযোগে ভুক্তভোগী ছাত্রীর বাবা গত ২৯ আগস্ট ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও  ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন। এর পরদিন অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয় বিভাগীয় কমিশনার কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার সহকারী কমিশনার আল-আমিন হালদারকে।

শিক্ষার্থীর বাবা লিখিত অভিযোগে উল্লেখ করেন, প্রাইভেট পড়ানোর ফাঁকে ওই শিক্ষক বিভিন্ন সময় তার মেয়েকে অশালীন এসএমএস পাঠান। যা খুবই আপত্তিকর ও সম্মানহানিকর। লিখিত অভিযোগে এই ঘটনার প্রতিকার চেয়েছেন তিনি।

বদলির আদেশ

অভিযোগে জানা গেছে, ইংরেজির বিষয়ের সহকারী শিক্ষক আবু সুফিয়ান ওই ছাত্রীকে মোবাইল ফোনে আপত্তিকর মেসেজ পাঠান। 

এই ঘটনার পর রবিবার (৩ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায়ের সই করা আদেশে তাকে বদলি করা হয়। আদেশে বলা হয়, বসুন্ধরা দিবা শাখায় কর্মরত ইংরেজির সহকারী শিক্ষক মো. আবু সুফিয়ানের তদন্ত কাজের স্বার্থে প্রভাতী মূল (৭ম-১০ম) শাখায় বদলি করা হলো। সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে এ আদেশ কার্যকর হবে। 

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বসুন্ধরা শাখার প্রধান শাহনেওয়াজ পারভীন বলেন, ‘অভিযোগ ওঠার পর প্রধান ক্যাম্পাস থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিষয়টি জানার জন্য এসেছিলেন। অভিযুক্ত শিক্ষককে পাঠদানে বিরত রাখা হয়েছে।’

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘তারা চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছেন। তার পরই ম্যাজিস্ট্রেটসহ আমরা তদন্ত শুরু করে দিয়েছি। আপাতত সেই শিক্ষক কোনও ক্লাস করাতে পারবেন না, শুধু সংযুক্ত থাকবেন।’

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেফতার, ‘যৌন হয়রানি’ করেছেন দুই পুলিশ
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
অধ্যাপক প্রভাস কুমার চাকরিচ্যুত
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ