১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস পালনের ডাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪৩

সড়ক পরিবহন আইনে যাত্রী অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১৩ সেপ্টেম্বর (বুধবার) দেশে পঞ্চমবারের মতো যাত্রী অধিকার দিবস পালনের ডাক দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এবার দিবসটির মূল প্রতিপাদ্য স্থির করা হয়েছে ‘সড়ক পরিবহন আইনে যাত্রীদের অধিকার চাই’।

রবিবার (১০ সেপ্টেম্বর) যাত্রী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রাসেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যাত্রী হয়রানি, ভাড়া-নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্ঘটনা, অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকী দিবস হিসেবে দেশে এটি পালিত হবে।

দিবসটি উপলক্ষে যাত্রী কল্যাণ সমিতিসহ দেশের যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে।

যাত্রী কল্যাণ সমিতি ১৩ সেপ্টেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সড়ক পরিবহন আইনে যাত্রীদের অধিকার চাই’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে। দেশের বিভিন্ন জেলায় দিবসটি পালন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

উল্লেখ্য, বাংলাদেশসহ পৃথিবীর দেশে দেশে পরিবহনে ভাড়া-নৈরাজ্য, বিশৃঙ্খলা, যাত্রী হয়রানি ও সড়কে দুর্ঘটনা বন্ধের মধ্য দিয়ে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহন খাত গড়ে তোলার বিষয়টি কর্তৃপক্ষের সামনে আনার প্রতীকী দিবস হিসেবে ২০১৯ সাল থেকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠন ১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’ পালন করে আসছে।

বর্তমানে বৈশ্বিক মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে গণপরিবহনে ভাড়া-নৈরাজ্য ও পদে পদে যাত্রী হয়রানির বিষয়টি আরেক দফা উসকে দিয়েছে। এমন পরিস্থিতি থেকে মুক্তি দিতে যাত্রী অধিকার ও পরিবহনে নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্টদের সামনে আনতে এবার যাত্রী অধিকার দিবস পালনের বিষয়টি অনেক বেশি গুরুত্ব বহন করে।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম