মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন

একের পর এক এসি বিস্ফোরণ, পানি সংকটে ফায়ার সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩০

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুনের তীব্রতায় বিভিন্ন দোকানের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) একের পর এক বিকট শব্দে বিস্ফোরিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, মার্কেটে বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ থাকায় এবং এসির বিস্ফোরণে আগুন আশপাশে ছড়িয়ে পড়েছে। এছাড়া আশপাশের এলাকায় কোনও উৎস না থাকায় পানি সংকটে পড়তে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। তারপরও মার্কেটের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে যে জায়গায় আগুন লেগেছে সেখানে কাঁচা বাজার ছাড়াও পোশাক-আশাক, স্বর্ণ, জুতাসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের হাজারেরও বেশি দোকান রয়েছে। সাপ্তাহিক বন্ধ হওয়ার কারণে আজ পুরো মার্কেট বন্ধ ছিল। আর ভোরবেলা আগুন লাগার কারণে লোকজন না থাকায় আগুন অনেকটাই দাউ দাউ করে বেড়ে যায়। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে যোগ দেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা।

কৃষি মার্কেটে আগুন (ছবি: সাজ্জাদ হোসেন)

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, নিয়ন্ত্রণ কক্ষে তিনটা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় কাজ শুরু করে। ভোর সাড়ে ৬টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। আগুন নিয়ন্ত্রণে আনতে এখন ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে।

কৃষি মার্কেটে আগুন (ছবি: সাজ্জাদ হোসেন)

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সকাল ৬টা ৪০ মিনিটের দিকে বাংলা ট্রিবিউনকে জানান, আগুনের তীব্রতা কিছুটা কমে এসেছে। তবে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন।

কৃষি মার্কেটে আগুন (ছবি: সাজ্জাদ হোসেন)

আগুন নেভানোর দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, পানি সংকটের কারণে এখানে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। এছাড়া দাহ্য পদার্থ থাকায় আগুন নেভানোর সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। তারপরও যথাসাধ্যভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে মার্কেটের সামনে বাড়ছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভিড়। তারা জানিয়েছেন, অনেকেরই দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। আর যাদের দোকান এখনও অক্ষত রয়েছে, তারা চেষ্টা করছেন দোকানের মালামাল নিরাপদে বের করে আনতে।

আরও পড়ুন:

রাজধানীর কৃষি মার্কেটে আগুন 
আড়াই ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি কৃষি মার্কেটের আগুন

/আরটি/জেইউ/ইউএস/
টাইমলাইন: কৃষি মার্কেটে আগুন
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৩
একের পর এক এসি বিস্ফোরণ, পানি সংকটে ফায়ার সার্ভিস
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১
সম্পর্কিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
সর্বশেষ খবর
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত