আড়াই ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি কৃষি মার্কেটের আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩১

আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসেনি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়তে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঘটনাস্থলে পানির সঙ্কট দেখা দিয়েছে। এ প্রসঙ্গে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘পানির স্বল্পতা আছে। আমাদের পানিবাহী সবগুলো গাড়ি সেখানে গেছে। ইতোমধ্যে আমরা ওয়াসাকেও বিষয়টি জানিয়েছে। আশপাশের অন্যান্য উৎস থেকেও পানির ব্যবস্থা করার চেষ্টা চালানো হচ্ছে।’

এর আগে রাত ৩টার পরে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, রাত ৩টা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার মার্কেটটিতে সাপ্তাহিক বন্ধ। ব্যবসায়ীরা রাতে দোকানপাট বন্ধ করে বাসায় ফিরে গেছেন। মধ্যরাতে হঠাৎ মার্কেটটিতে আগুন লাগে। মার্কেটটিতে কাপড়, জুতা, জুয়েলারি, কাঁচা সবজিসহ বিভিন্ন প্রকারের হাজারেরওে বেশি দোকান-পাট রয়েছে। এর মধ্যে একটি বড় অংশই টিনশেডে। 

সকাল ৬টার দিকে দেখা যায়, টিনশেড অংশটির অনেকাংশেই আগুন জ্বলছে। বিভিন্ন দোকানের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রগুলোও থেমে বিস্ফোরিত হচ্ছে।

/ইউএস/
টাইমলাইন: কৃষি মার্কেটে আগুন
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৮
আড়াই ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি কৃষি মার্কেটের আগুন
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ