রাজধানীর কৃষি মার্কেটে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩২

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের খবরে আমাদের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি জানান, রাত ৩টা ৪৩ মিনিটে আমরা আগুন লাগার খবর পেয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।

ঘটনার স্থলের পাশেই বাসা গণমাধ্যমকর্মী মোজাব্বীর হাসানের। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আমার বাসার বিপরীতেই আগুন জ্বলছে। প্রায় দেড় ঘণ্টা হয়ে গেলেও এখনও (৪টা ৪৫ মিনিটে) আগুন নিয়ন্ত্রণে আসেনি। কাপড়, মুদিসহ মার্কেটটির বিভিন্ন দোকানপাট পুড়ছে। ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার লাইভ করছেন অনেকেই। এসব ভিডিওতে দেখা গেছে, মোহাম্মদপুরের  তাজমহল রোডে কৃষিমার্কেটের কাপড় পট্টিতে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়েছে।

/ইউএস/
টাইমলাইন: কৃষি মার্কেটে আগুন
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১
রাজধানীর কৃষি মার্কেটে আগুন
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সর্বশেষ খবর
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস