কৃষি মার্কেটে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি ফায়ার সার্ভিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫২

মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এই তদন্ত কমিটি গঠন করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে পরিচালক অপারেশনস ও মেইনটেন্যান্স লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরীকে। তদন্ত কমিটিতে আর কারা আছে তা পরে জানানো হবে।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে কমিটিকে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে তিনটার পর রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। পরে সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। 

/আরটি/আরআইজে/এমওএফ/
টাইমলাইন: কৃষি মার্কেটে আগুন
১৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৩
কৃষি মার্কেটে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি ফায়ার সার্ভিসের
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ