ব্যবহৃত হচ্ছিল হাই ভোল্টেজের বিদ্যুৎ

নাশকতা নাকি দুর্ঘটনা, খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫ আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৭

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা আগুন কেউ ধরিয়ে দিয়েছে, নাকি শর্ট সার্কিট বা কোনও সিগারেট থেকে সূত্রপাত হয়েছে— এসব বিষয় খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট  কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন (ছবি: সাজ্জাদ হোসেন)

মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ঘটনাস্থলে পৌঁছার আগেই মার্কেটের চার ভাগের তিন ভাগে আগুন ছড়িয়ে পড়ে। এই আগুন যেন মার্কেট থেকে আশপাশের ভবনে ছড়াতে না পারে সে বিষয়টি নজরে রেখে আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি এবং আগুন নিয়ন্ত্রণে আমাদের বেশ সময় লেগে যায়।

তিনি বলেন, দ্রুত আমাদের পানি শেষ হয়ে যায়। পরবর্তীতে আমরা ওয়াসাসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে পানি সরবরাহের বিষয়টি নিশ্চিত করি।

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন (ছবি: সাজ্জাদ হোসেন)

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর কৃষি মার্কেটটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা ছিল। অতিরিক্ত ভোল্টেজের বিদ্যুৎ সেখানে ব্যবহার হয়ে আসছিল। অতিরিক্ত বিদ্যুতের কারণে তার লোড না নেওয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের সৃষ্টি হয়েছে, নাকি কেউ আগুন ধরিয়ে দিয়েছে এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে।

কৃষি মার্কেটে আগুন নিয়ন্ত্রণকাজ বিষয়ে ফায়ার সার্ভিসের তথ্য (ছবি: সাজ্জাদ হোসেন)

আগুনের সূত্রপাত কোনও মুদির দোকান থেকে, নাকি কেউ লাগিয়ে দিয়েছে, না বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে, নাকি সিগারেট থেকে—­ এসব বিষয় তদন্ত কমিটি করে দেওয়া হবে বলে জানান তিনি।‌  তাজুল ইসলাম বলেন, কোন দোকান থেকে লেগেছে তা তদন্ত সাপেক্ষে বলা সম্ভব। তবে একপাশে বেকারির দোকান ছিল। সেখান থেকে আগুনে সূত্রপাত হতে পারে।

ফোন করার পর ফায়ার সার্ভিস রেসপন্স করেনি এমন অভিযোগ সত্য নয় বলেও দাবি করেন এই কর্মকর্তা।

জাপান গার্ডেন সিটি থেকে পানি এনে কৃষি মার্কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা (ছবি: সাজ্জাদ হোসেন)

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে উৎসাহী জনতার ভিড় অনেকটাই কাজে ব্যাঘাত ঘটায়। অনেকেই সহায়তা করতে চান, তবে এটা আমাদের কাছে সমস্যা মনে হয়।

কৃষি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী (ছবি: সাজ্জাদ হোসেন)

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, এ মার্কেটটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা ছিল। আমাদের ক্ষমতার মধ্যে যা করার ছিল আমরা তাই করেছি। অন্যান্য সংস্থাগুলো এ বিষয়ে বলতে পারবে তারা কী ব্যবস্থা নিয়েছে। ৩০০ থেকে ৪০০ কিলোওয়াট ধারণ ক্ষমতা থাকলেও অতিরিক্ত লোড দিয়ে বিদ্যুৎ ব্যবহৃত হয়ে আসছিল। নির্ধারিত লোড থাকার পর যদি অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা হয় তাহলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের একটা শঙ্কা থেকে যায়।

/আরটি/এফএস/
টাইমলাইন: কৃষি মার্কেটে আগুন
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫
নাশকতা নাকি দুর্ঘটনা, খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
‘পূজার ছুটিতে সৈকতে ভিড়, ফাঁকা রিসোর্ট’ আগুনের ঘটনায় কতটা প্রভাব পড়েছে কক্সবাজারের পর্যটনে?
সর্বশেষ খবর
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত