নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়ার উপায় নেই: নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৭ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৭

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ছাড়া বিএনপির ‘রক্ষা পাওয়ার’ আর কোনও উপায় নেই বলে মন্তব্য করেছ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। রবিবার (১৭ সেপ্টেম্বর) রাজধান মোহাম্মদপুরের পুড়ে যাওয়া কৃষি মার্কেট পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

জাহাঙ্গীর কবির বলেন, আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে বিশ্বাস করে। সে কারণেই তারা (বিএনপি) ‘যে কোন মার্চ’ করতে পারে। আমি দোয়া করি যেন, তাদের রোডমার্চ শান্তিপূর্ণ থাকে। এই রোডমার্চ করতে করতে যেন বাংলাদেশের মানুষ নির্বাচন করে ফেলে। তাদের যা যা করণীয় শান্তিপূর্ণভাবে করুক। বিএনপি তাদের ভুল বুঝতে পেরে নির্বাচনের পথে আসলে অভিনন্দন জানাবো। নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়ার, নিজেকে রক্ষা করার আর কোনও উপায় নেই।

কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের তদন্ত কমিটির পাশাপাশি আপনারা একটি ছোট তদন্ত কমিটি করবেন। কীভাবে আগুন লেগেছে, সেটি কমিটি বের করবে। কী দুর্বলতা ছিল, কী দুর্বল দিকগুলো ছিল?’

ক্ষতিগ্রস্ত কৃষি মার্কেট পরিদর্শনে জাহাঙ্গীর কবির নানক

ব্যবসায়ীদের উদ্দেশে ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য নানক বলেন, ‘যার যেখানে দোকান ছিল, তাকে সেখানেই বরাদ্দ দিতে হবে। এখানে আমরা আকাশ-কুসুম কল্পনা করতে চাই না। ছয় তলা, নয় তলা, ১৪ তলা মার্কেট কবে হবে; এই ভরসার জোরে মানুষগুলো অনিশ্চয়তায় থাকতে পারে না। দোকান মালিক, দোকানদাররা যা চাইবেন, তাই হবে। এর বাইরে কিছু হবে না। আমরা এর বাইরে কিছু করতে দেবো না। মার্কেটটা হলো নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মার্কেট। সেই প্রাণের মার্কেটটি পুড়ে গেছে, আমাদের হৃদয়ও পুড়ে গেছে।’ 

দোকান বরাদ্দের প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে কেউ বঞ্চিত হবেন না। অসাধু চিন্তা বাস্তবায়নের কোনও সুযোগ নেই। আমি মেয়রের সঙ্গে আলাপ করবো। সরকারের পক্ষ থেকে সব বিষয়ে তদারকি করা হবে। প্রধানমন্ত্রী আজ নিউ ইয়র্কে গেছেন। তিনি দেশে ফিরলে তার সঙ্গে আমি এ বিষয়ে কথা বলবো।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নং স্থানীয় কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকার ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ প্রমুখ।

/এমআরএস/ইউএস/
টাইমলাইন: কৃষি মার্কেটে আগুন
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৭
নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়ার উপায় নেই: নানক
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বায়ুদূষণে আজ বিশ্বে ৯ম স্থানে ঢাকা, শীর্ষে লাহোর
সর্বশেষ খবর
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির