পুড়লো ১৮টি স্বর্ণের দোকান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৩

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের লেলিহান শিখায় পুড়লো মার্কেটে থাকা ১৮টি স্বর্ণের দোকান। আগুন লাগার খবর পেয়ে ব্যবসায়ীরা আসতে আসতে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। দোকান থেকে সামান্য কিছু স্বর্ণ বের করতে পারলেও বাকি সবকিছু পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনে পুড়ে গেছে ১৮টি স্বর্ণের দোকান (ছবি: সাজ্জাদ হোসেন)

কৃষি মার্কেটের নতুন কাঁচা বাজার মার্কেটের সামনে ৯টি এবং ভেতরে ৯টিসহ মোট ১৮টি স্বর্ণের দোকান ছিল বলে জানান দুবাই জুয়েলার্সের মালিক আমির হোসেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ভোর রাতে আগুন লাগায় এবং মার্কেট বন্ধ থাকার কারণে মালামাল তেমন সরাতে পারিনি। বেশিরভাগই পুড়ে গেছে।

আগুনে পুড়ে গেছে স্বর্ণের দোকানগুলো, কিছুই বের করতে পারেননি ব্যবসায়ীরা (ছবি: সাজ্জাদ হোসেন)

আলিফ জুয়েলার্সের কর্মচারী শামসুদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, বাইরের দিকে দোকান হওয়ার পরও আমরা কোনও জিনিসপত্র বের করতে পারিনি।

সিঙ্গাপুর জুয়েলার্সের মালিক আবু কাওসার বাংলা ট্রিবিউনকে বলেন, দোকানে প্রায় দুই কোটি টাকা মূল্যমানের মালামাল ছিল। দোকানটি সম্পূর্ণই পুড়ে গেছে।

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনে পুড়ে গেছে ১৮টি স্বর্ণের দোকান (ছবি: সাজ্জাদ হোসেন)

রাজধানীর এই মোহাম্মদপুর কৃষি মার্কেটে স্বর্ণের দোকান ছাড়াও কাঁচা বাজার, পোশাক-আশাক, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, প্লাস্টিক সামগ্রী, ক্রোকারিজসহ চালের আড়তও ছিল।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে ৯টা ২৫ মিনিটে। তবে আগুন পুরোপুরি নিভে যায়নি। মার্কেটের প্রতিটি জায়গায় সার্চ করা হচ্ছে।

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন (ছবি: সাজ্জাদ হোসেন)

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। উদ্ধার ও সহায়তায় পুলিশ ও বিজিবিও মোতায়েন করা হয়েছে।

/আরটি/এফএস/
টাইমলাইন: কৃষি মার্কেটে আগুন
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩
পুড়লো ১৮টি স্বর্ণের দোকান
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
সর্বশেষ খবর
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস