৬ ঘণ্টা পরও জ্বলছে কৃষি মার্কেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২ আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০২

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের শুরু রাত সাড়ে ৩টার দিকে। ছয় ঘণ্টা পরও আগুন জ্বলছে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে। পানির সংকট কাটাতে পাশেই জাপান গার্ডেন সিটি থেকে পাইপের মাধ্যমে পানি আনা হচ্ছে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে ৯টা ২৫ মিনিটে। তবে আগুন পুরোপুরি নিভে যায়নি। মার্কেটের প্রতিটি জায়গায় সার্চ করা হচ্ছে।

জাপান গার্ডেন সিটি থেকে পাইপ দিয়ে আনা হচ্ছে পানি (ছবি: সাজ্জাদ হোসেন)

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। উদ্ধার ও সহায়তায় পুলিশ ও বিজিবিও মোতায়েন করা হয়েছে।

মোহাম্মদপুরে কৃষি মার্কেটে আগুন (ছবি: সাজ্জাদ হোসেন)

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে ফায়ার সার্ভিসের কর্মীদের। তারা জানায়, ভোর সাড়ে ৩টার পর রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। ৩টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৫৭ মিনিটে কাজ শুরু করে।

মোহাম্মদপুর কৃষি মার্কেটে প্রায় সব দোকানে ছড়িয়ে পড়ে আগুন (ছবি: সাজ্জাদ হোসেন)

মার্কেটের আশেপাশে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মার্কেটের ভেতরে ঢুকে প্রতিটি দোকানে ছড়িয়ে পড়া আগুন নেভাতে কাজ চালিয়ে যাচ্ছেন।

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন (ছবি: সাজ্জাদ হোসেন)

স্থানীয়দের অভিযোগ, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অনেক সময় লাগাচ্ছে। এছাড়া আগুন কিছুটা নিয়ন্ত্রণ আসার পর তাদের পানির সংকট দেখা দিয়েছে। যা আগুন নিয়ন্ত্রণে আনাকে বিলম্বিত করছে। সেই কারণেও আগুনের লেলিহান শিখা পুরো মার্কেটে ছড়িয়ে পড়েছে।

মোহাম্মদপুরে কৃষি মার্কেটে আগুন (ছবি: সাজ্জাদ হোসেন)

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করছি, তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে এলে পরবর্তীতে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানানো সম্ভব হবে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

/আরটি/এফএস/
টাইমলাইন: কৃষি মার্কেটে আগুন
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২
৬ ঘণ্টা পরও জ্বলছে কৃষি মার্কেট
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
‘পূজার ছুটিতে সৈকতে ভিড়, ফাঁকা রিসোর্ট’ আগুনের ঘটনায় কতটা প্রভাব পড়েছে কক্সবাজারের পর্যটনে?
সর্বশেষ খবর
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত