সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে প্রায় ১২ হাজার মামলা হাইওয়ে পুলিশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২৫

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে দেশের হাইওয়ে এলাকায় ১১ হাজার ৭৭৮টি মামলা দায়ের করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শামসুল আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মহাসড়কে চলাচলরত যানবাহনের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে হাইওয়ে পুলিশ।

১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর হাইওয়ে পুলিশের ছয়টি রিজিয়নের মধ্যে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়ন ২ হাজার ৭০৮, কুমিল্লা রিজিয়ন ২ হাজার ৮৭১, বগুড়া রিজিয়ন ২ হাজার ২৭৪, মাদারীপুর রিজিয়ন ১ হাজার ৪১৪, খুলনা রিজিয়ন ১ হাজার ৭৩৩ এবং সিলেট রিজিয়ন ৭৭৮টি মামলা প্রসিকিউশন করেছে। সব রিজিয়ন মিলিয়ে এ সংখ্যা ১১ হাজার ৭৭৮টি।

একই সময়ে পাঁচ রিজিয়নের সদস্যরা ৩ হাজার ৪১টি অযান্ত্রিক থ্রি-হুইলারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। এর মধ্যে গাজীপুর রিজিয়ন ৮৯৯, কুমিল্লা রিজিয়ন ৭৫৯, বগুড়া রিজিয়ন ৯৯১, মাদারীপুর রিজিয়ন ২৯ এবং খুলনা রিজিয়ন ৩৬৩টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম