‘প্রত্নতত্ত্ব অর্থবিত্ত নয়, হৃদয় দিয়ে কাজ করার জায়গা’

ঢাবি প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৩, ২০:১১আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ২০:১৮

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রত্নতত্ত্বে কেউ অর্থবিত্ত সংগ্রহের জন্য কাজ করছে না। এটা কিন্তু হৃদয় দিয়ে অনুভব করে কাজ করার একটি জায়গা।

রবিবার (১ অক্টোবর) বিকালে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ার্স-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের যেসব প্রত্নতাত্ত্বিক জায়গা রয়েছে, আমরা চাই সেগুলোর কাজ হোক। আমাদের মন্ত্রণালয়ের গেজেটভুক্ত জায়গা রয়েছে ৫১৭টি। সেগুলোতে মন্ত্রণালয় কাজ করতে পারে। এছাড়া পানামাসিটি নিয়ে পরিকল্পনা হাতে নিয়েছি।’ এ সময় তিনি পাহাড়পুর নিয়ে গবেষণাকারী দলকে সময়-সুযোগ করে পানামাসিটি গবেষণার আহ্বান জানান।

গবেষণাকারী দল ও ভলান্টিয়ারদের উদ্দেশ করে জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান বলেন, ‘যে সাইটগুলো হেরিটেজ হিসেবে স্বীকৃত, আপনারা সেগুলোতে যান। তবে অনুরোধ থাকবে, যেগুলোর স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে সেগুলোতেও যাবেন। ইউনেস্কোর স্বীকৃতি পেতে আমাদের আরও কী কী শর্ত পূরণ করতে হবে, সেগুলোও রিপোর্টে সুপারিশ করলে আমাদের জন্য ভালো হয়।’

মো. কামরুজ্জামানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আ ক ম শাহনেওয়াজ, বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক চন্দন কুমার দে, ইউনেস্কোর ঢাকা অফিসের অফিসার্স ইনচার্জ ড. শুসান ভাইজ। এ সময় অনলাইনে যুক্ত ছিলেন অস্ট্রেলিয়ার বেকেন ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ড. মো. মিজানুর রহমান।

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বিপ্লবী নেত্রী ইলা মিত্রের বাড়িটি কাদের দখলে?
শত বছর পর মিসরে আবিষ্কৃত হলো আরও এক ফেরাউনের সমাধি
গিরিশচন্দ্র সেনের বাড়ি সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি