প্রাথমিকের বই নভেম্বরের মধ্যে উপজেলায় পৌঁছাবে: মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৩, ১৮:৩৫আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৮:৩৫

আগামী ৩০ নভেম্বরের মধ্যে উপজেলাগুলোতে প্রাথমিক স্তরের বিনামূল্যের সব বই পৌঁছাবে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মন্ত্রণালয়। রবিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

রবিবার অনুষ্ঠিত কমিটির ২৪তম বৈঠকই চলতি মেয়াদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংসদীয় কমিটির শেষ বৈঠক বলে জানা গেছে। এ কারণে বৈঠকে বেশির ভাগ সদস্যই তাদের পাঁচ বছরের কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।

মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ কমিটিকে জানান, আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এজন্য এ বছর আগেভাগে বই সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকের সব বই ৩০ নভেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে উপজেলা পর্যায়ে।

বৈঠকে জানানো হয়, গত সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ১৭ হাজার ৯৬৫টি অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে। আরও  ৫০ হাজার অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ  করেছে মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়গুলোর জমির দলিল, রেকর্ড, পরচা ও খতিয়ান ইত্যাদি হালনাগাদ রাখার জন্য মন্ত্রণালয় একটি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি সঠিকভাবে রেকর্ডভুক্ত করার কার্যক্রম চলমান আছে। সারা দেশের রেকর্ডকৃত প্রাথমিক বিদ্যালয় ৫০ হাজার ১৭৯টি এবং অরেকর্ডকৃত ১৩ হাজার ৪০৯টি।

বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট অনুষ্ঠিত কমিটির বৈঠকে প্রাথমিক স্কুলের জমির দলিলের রেকর্ড নিয়ে আলোচনা হয়। সেখানে কমিটির সদস্য আলী আজম  বলেন, অনেক বিদ্যালয়ের জমি দাতার নামে রেকর্ড হয়ে আছে। অনেক ক্ষেত্রে জমির দাতার অজান্তে এটা হয়ে থাকে। এখন সমস্যা না হলেও পরবর্তী সময়ে দেখা যাবে— স্কুলের জমি জোর করে দখল করার চেষ্টা করছে। এ জন্য তিনি প্রাথমিক বিদ্যালয়ের দলিল, পরচা ও খতিয়ান হালনাগাদ করার ওপর জোর দেন। একই সুপারিশ করেন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারও। ওই বৈঠকে মন্ত্রণালয়ের সচিব বলেন, সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া আছে যে, সব  বিদ্যালয়ের দলিল, পরচা ও খতিয়ান এবং বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ ইত্যাদি সঠিকভাবে সংরক্ষণ করে রাখার জন্য।

সংসদ সচিবালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৪ সালের বিনামূল্যের পুস্তক প্রণয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে আরও  জানানো হয়, শিক্ষার্থীদের মাঝে বিতরণের লক্ষ্যে বই নির্দিষ্ট সময়ে উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে। প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত ও গুণগত মান নিশ্চিত করতে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রদানে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেয় সংসদীয় কমিটি। কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য আলী আজম, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম ও কাজী মনিরুল ইসলাম।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী