বেফাকের নেতৃত্বে ফের মাহমুদুল-মাহফুজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৩, ২১:০৫ আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ২১:০৫

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের  (কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড-বেফাক) কমিটি পুনর্গঠিত হয়েছে। যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার মিলনায়তনে ৭ অক্টোবর নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ফের মাহমুদুল হাসান সভাপতি এবং মাওলানা মাহফুজুল হক মহাসচিব নির্বাচিত হন।

বেফাক জানিয়েছে,  সারা দেশ থেকে আগত  প্রায় ৩ হাজার সদস্যের সম্মেলনে মজলিশে শুরার পক্ষ থেকে প্রস্তাবনা পেশ করা হলে সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি অনুমোদন হয়। ১৫ সদস্যের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ, ১৫০ সদস্যের আমেলা এবং শুরার ২৮৫ সদস্যের নাম ঘোষণা করা হয়। বেফাকের সঙ্গে যুক্ত আছে ২৩ হাজারের বেশি কওমি মাদ্রাসা। এই সম্মেলনে ১২টি প্রস্তাব গৃহীত এবং ১০টি নির্দেশনা প্রদান করা হয়।

সম্মেলনে বেফাকের গত পাঁচ বছরের রিপোর্ট পেশ করেন মাওলানা মাহফুজুল হক।

এদিকে বেফাকের এই সম্মেলনকে ঘিরে অনেকের মধ্যে অসন্তোষ ছিল। অভিযোগ রয়েছে, কাউন্সিল অধিবেশনের এজেন্ডা প্রকাশ, কাউন্সিলরদের নামের তালিকা, মজলিশে আমেলা ও মজলিশে খাসের তালিকা আগে থেকে প্রকাশ করা হয়নি। এছাড়া বরমি জামেয়া আনোয়ারিয়া মাদ্রাসা ও এতিমখানার মাওলানা মুহতামিম আশেকে মোস্তফা এসব বিষয়ে বেফাককে লিগ্যাল নোটিশ প্রদান করেছিলেন। অভিযোগে বলা হয়, কাউন্সিল অধিবেশন আহ্বান করা হলেও  অধিবেশনের আলোচ্যসূচি বা কার্যসূচি প্রকাশ করা হয়নি। সব কার্যক্রম গোপনে করার অপচেষ্টা করা হচ্ছে।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
কওমি ছাত্রদের আপত্তি: কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই হলো কলেজের কনসার্ট
এবার ব্রাহ্মণবাড়িয়া কলেজের কনসার্ট বন্ধের দাবি, কওমি ছাত্র পরিষদের নেতা বললেন ‘মন্ত্রী তো বলেছেনই’
জাকাত সংগ্রহ ও বিতরণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!