বেফাক থেকে ‘ফ্যাসিবাদের দোসরদের’ অপসারণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৫, ১৬:৫৯আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৬:৫৯

কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) থেকে ফ্যাসিবাদের দোসরমুক্ত করার দাবি জানিয়েছেন কওমি ছাত্রসমাজ। দোসরদের দ্রুত বহিষ্কার না করা হলে কঠিন আন্দোলন করা হবে বলেও জানান তারা।

বুধবার (১ জানুয়ারি) ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আব্দুল আহাদ তওহীদ বলেন, গত বছরের ৫ আগস্টের পর এখন পর্যন্ত বেফাককে ফ্যাসিবাদের দোসরমুক্ত করা হয়নি। কিছু কর্মকর্তা ফ্যাসিবাদের দোসরদের বাঁচাতে চায়। আমরা তাদের বলতে চাই, ফ্যাসিবাদের দোসরদের যদি বাঁচানোর চেষ্টা করা হয়, তাহলে বেফাকের বিষদাঁতটি উপড়ে ফেলতে রাজপথে নামতে বাধ্য হবো।

তারা জানান, তাদের অপসারণ না করা হলে শুক্রবার (৩ জানুয়ারি) বায়তুল মোকাররম উত্তর গেটে বাদ জুমা বিক্ষোভ মিছিল কর্মসূচি করবে সচেতন করমি ছাত্রসমাজ। এছাড়াও বৃহস্পতিবার (২ জানুয়ারি) সারা দেশের কওমি মাদ্রাসাগুলোতে গণসংযোগ করবে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– তহা মাহমুদ, আবুল হাসানাত মেহরাব প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণসহ ৭ দাবি, নতুন কর্মসূচি ঘোষণা
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
সর্বশেষ খবর
বিশ্বকাপ জিতে ৫ কোটি ডলার পেলো স্পেন, আর্জেন্টিনা কত পেলো?
বিশ্বকাপ জিতে ৫ কোটি ডলার পেলো স্পেন, আর্জেন্টিনা কত পেলো?
সাবেক এমপি জ্যাকব নতুন মামলায় গ্রেফতার
সাবেক এমপি জ্যাকব নতুন মামলায় গ্রেফতার
ফ্যামিলি কার্ড কার্যক্রম সমন্বয় নিশ্চিতের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
ফ্যামিলি কার্ড কার্যক্রম সমন্বয় নিশ্চিতের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: লোগো-স্লোগান-থিম সং আহ্বান
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: লোগো-স্লোগান-থিম সং আহ্বান
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন