চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ১৮:৩৯আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৮:৩৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। সেসব চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা আমাদের প্রধান কাজ ও পবিত্র দায়িত্ব।

রবিবার (১৫ অক্টোবর) রাজধানীর মিরপুরে অবস্থিত পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্সে বিশেষ রোলকলে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমরা ডিসিপ্লিন ফোর্স। আমাদের কাজে-কর্মে ডিসিপ্লিন রাখতে চাই। আমাদের পোশাক-পরিচ্ছদের পাশাপাশি আমাদের মন মানসিকতাও পরিচ্ছন্ন রাখবো। আমরা মানুষের ভালো করার জন্য পুলিশের চাকরিতে এসেছি। নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যাবে না। সুতরাং, নিজে আগে ভালো থাকতে হবে।’ 

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার প্রত্যাশা, কোন ওপুলিশ সদস্যের বিরুদ্ধে কোনও শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগ পাওয়া যাবে না। কারণ, আমরা সবাই ডিসিপ্লিন ফোর্স। মনে রাখতে হবে, অপরাধ করে পার পেয়ে যাওয়ার কোনও সুযোগ নেই।’

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা জানি, সারা দেশে ডেঙ্গু রোগের প্রকোপ চলছে। সেটি ঢাকা মেট্রোপলিটন এলাকায় বেশি। আমাদের অনেক পুলিশ সদস্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগে পুলিশ হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখেছি চিকিৎসাধীন ৮০ ভাগই ডেঙ্গু রোগী। ডেঙ্গু থেকে বাঁচার জন্য আমাদের আশপাশ নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সহসা ডেঙ্গু শেষ হয়ে যাবে, বিষয়টি এমন নয়। সুতরাং, এর থেকে বাঁচতে নিজেদের সচেতন হওয়া ছাড়া অন্য কোনও ব্যবস্থা নেই।’

তিনি আরও বলেন, ‘খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল রাখে। মানসিকভাবে প্রফুল্ল থাকতে ও শারীরিকভাবে ফিট থাকতে ডিউটির ফাঁকে ফাঁকে খেলা-ধূলার কোনও বিকল্প নেই।’ উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা আয়োজন করার জন্য প্রত্যেক বিভাগের উপ-পুলিশ কমিশনারদের নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। পাশাপাশি অতিরিক্ত ডিউটির চাপ থেকে ফোর্সের মনোবল চাঙা রাখতে সুবিধাজনক সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার জন্যও নির্দেশ দেন তিনি।

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি