বাসা ভাড়া নিতে এসে ৩ নারীকে অচেতন করে সর্বস্ব লুট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৩, ০০:১৯আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০০:১৯

শনিবার (১৪ অক্টোবর) টিনশেড বাসায় ঘর ভাড়ার জন্য এসেছিল দুই নারী। রবিবার (১৫ অক্টোবর) ওই দুই নারী আবার বাসায় আসে মিষ্টি নিয়ে। পরে পরিবারের সবাই তাদের মিষ্টি খেয়ে অচেতন হয়ে পড়ে। এই সুযোগে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালায় প্রতারক চক্র।

রবিবার বিকালে রাজধানীর কদমতলির মিরাজনগর এলাকায় এমন ঘটনা ঘটে।

অচেতন হওয়া তিন নারী হলেন সিমা বেগম (৩৬), তার নানি সমন্ত বানু (৭৫) ও সিমার ভাবি আয়েশা আক্তার (২৩)।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, অচেতন অবস্থায় আসা দুই নারী হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভুক্তভোগী সিমার স্বামী আব্দুল কুদ্দুস বলেন, আচেতন অবস্থায় রাত ৮টার দিকে দুজনকে (নানি-নাতনি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে। প্রথমে তাদের পাকস্থলী পরিষ্কারের পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। আরেকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমার বাচ্চাকে পড়াতে এসে গৃহশিক্ষক দেখতে পান বাসার সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। পরে আমি সংবাদ পেয়ে বাসায় গিয়ে তাদের হাসপাতালে নিয়ে আসি।

তিনি আরও বলেন, শনিবার দুই নারী আমাদের টিনশেড বাসায় রুম ভাড়ার জন্য এসেছিল। আজ আবার মিষ্টি নিয়ে আসেছিল এবং তাদের মিষ্টি খেয়ে সবাই অচেতন হলে তাদের গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুলসহ অনেক মূল্যবান জিনিস নিয়ে যায়। তবে কী কী নিয়েছে, সেটা তারা সুস্থ হলে জানা যাবে।

/এআইবি/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের