নানা আয়োজনে শেখ রাসেলকে স্মরণ বিমানে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৩, ১৮:৩৭আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৮:৩৭

নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (১৮ অক্টোবর) সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, বিমানের পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা বিমানের প্রধান কার্যালয় বলাকায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমানের কর্মকর্তা-কর্মচারীদের প্লে-গ্রুপ থেকে সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত সন্তানরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ও অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বলাকা লবিতে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় শেখ রাসেল দিবসের বিশেষ প্রামাণ্যচিত্র ‘একটি স্বপ্নের নাম শেখ রাসেল’ প্রদর্শিত হয়। দিবসটি উপলক্ষে বাদ জোহর মোনাজাত করা হয় বিমানের মসজিদগুলোতে। ১৮ অক্টোবর ঢাকা থেকে বিমানের বহির্গামী সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের শিশু যাত্রীদের মাঝে স্মারক উপহার দেওয়া হয় এবং ফ্লাইটে শেখ রাসেল দিবসের ঘোষণা প্রচার করা হয়।    

/সিএ/আরকে/
সম্পর্কিত
দেবহাটা মিনি স্টেডিয়ামের নামকরণশেখ রাসেলের বদলে হবে ‘শহীদ আসিফ স্টেডিয়াম’: ক্রীড়া উপদেষ্টা
জাতীয় দিবস উদযাপনে পরিবর্তন আনবে সরকার
বেঁচে থাকলে শেখ রাসেল শামিল হতেন বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ বিনির্মাণে
সর্বশেষ খবর
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান