নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৩, ১১:৪৭আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১১:৪৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আউখাবো বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হলো।

বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১ দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দগ্ধ আলী আহমেদের (৬৩) মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪ নভেম্বর রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ একই পরিবার পাঁচ সদস্যকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন হাসন বানু (৫৫) ও ওমর ফারুকের (১৮) অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে আইসিইউতে আলী আহমেদের মেয়ে শাহেরা আক্তারের (২৪) মৃত্যু হয়। বিস্ফোরণের ঘটনায় প্রথমে মৃত্যু হয় মো. সোনা মিয়ার।

উল্লেখ্য, ৩ নভেম্বর রাতে রূপগঞ্জের আউখাবো বাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।

/এআইবি/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের