কাজ শেষে থানায় ফেরার পথে এএসআইকে ছুরিকাঘাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৩, ২৩:১৩আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ২৩:১৩

কাজ শেষ করে থানায় ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হয়েছেন খিলক্ষেত থানার এএসআই মফিজুল ইসলাম। সোমবার (১৩ নভেম্বর) রাতে খিলক্ষেত থানা এলাকায় এ ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিউটি শেষ করে থানায় ফেরার পথে কে বা কারা পেছন থেকে এএসআই মফিজুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তী সময়ে তার সঙ্গে থাকা অন্য সদস্যরা খবর দেয়। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমিও সঙ্গে আছি।

কাজী শাহান আরও বলেন, কে বা কারা কী উদ্দেশ্যে তার ওপর হামলা চালিয়েছে, ছুরিকাঘাত করেছে এ বিষয়গুলো খতিয়ে দেখা হবে। প্রাথমিক চিকিৎসার পর তার সঙ্গে বিস্তারিত কথা বলবো বলেও জানান খিলক্ষেত থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।

/আরটি/আরআইজে/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম