অর্থ আত্মসাৎ মামলায় দুই ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৩, ১৬:৫৭আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৬:৫৭

সোনালী ব্যাংকের নব্বই লাখ টাকা আত্মসাতের মামলায় ওই ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার আনিছুর রহমান সরকারকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রাইম ব্যাংক মতিঝিল শাখার জুনিয়র অফিসার মির্জা কামরুল হাসানকে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি আনিছুর রহমানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মির্জা কামরুলকে কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু এসব তথ্য জানান। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর ভুয়া প্রতিষ্ঠানের নামে সোনালী ব্যাংকের মতিঝিল লোকাল শাখা থেকে ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংক ও প্রাইম ব্যাংকের ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) উপ-পরিচালক শাহীন আরা মমতাজ।

মামলায় অভিযোগে বলা হয়, সোনালী ব্যাংক লোকাল অফিসের গ্রাহক বেলহাছা একম অ্যান্ড অ্যাসোসিয়েটস্ লিমিটেডের হিসাব থেকে মেসার্স কামাল এন্টারপ্রাইজ নামীয় অস্তিত্বহীন ভুয়া প্রতিষ্ঠানের নামে আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতি করে ৯০ লাখ টাকা আত্মসাৎ করেন।

২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন কমিশনের সহকারি পরিচালক রফিকুল ইসলাম।

/বিআই/আরকে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম