মগবাজার ফ্লাইওভারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১৫:০৫

রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

তার পরিচয় পাওয়া যায়নি, বয়স আনুমানিক ৭০ বছর।

সত্যতা নিশ্চিত করেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত (১ ডিসেম্বর) ১২টার পর মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে তাকে শাহাদাত নামে এক যুবক উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মোটরসাইকেলসহ চালক হেফাজতে রয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, নিহত ওই নারীর ভবঘুরে টাইপের। তার পরনে ছিল পেটিকোট ও কামিজ।

তিনি আরও বলেন, নিহতের পরিচয় জানার জন্য সিআইডি ফিঙ্গার প্রিন্ট নিয়েছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

/এআইবি/আরটি/আরআইজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম