জামায়াতের আমিরসহ ৭২ জনের বিচার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৩, ১৫:০৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৫:০৬

রাজধানীর রামপুরা থানার পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় জামায়াতে ইসলামীর আমির  ডা. শফিকুর রহমানসহ ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। ফলে এ মামলার বিচার অনুষ্ঠানিকভাবে শুরু হলো।

রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এই আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৭ ডিসেম্বর তারিখ ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট আইনজীবী মো. মোজাম্মেল হক (খোকন) বিচার শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া এ মামলায় অভিযোগের গঠনের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় আরও  ৪৫ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী এসএম কামাল উদ্দিন।

বিচার শুরু হওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন— জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য মো. ইজ্জত উল্লাহসহ প্রমুখ।

জানা যায়, ২০১২ সালের নভেম্বর মাসে জামায়াতের ডাকা হরতালে গাড়ি ভাঙচুর, ইট-পাটকেল নিক্ষেপ ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। এরপর মামলাটি তদন্ত করে ১২৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।  মামলার প্রথম চার্জশিটে মিয়া গোলাম পরোয়ারের নাম ছিল না। পরবর্তীকালে সম্পূরক চার্জশিটে তাকে অভিযুক্ত করা হয়।

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম