বিশ্বে শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ বাংলাদেশে: আনু মুহাম্মদ

ঢাবি প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৯

শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, স্কুল শিক্ষার ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা উচ্চশিক্ষায় প্রবেশ করি। তাই এই স্তর খুবই গুরুত্বপূর্ণ। সারাবিশ্বের মধ্যে শিক্ষায় সবচেয়ে কম বরাদ্দ হয় এই দেশে। গণবিরোধী রাজনৈতিক নেতৃত্ব ও আন্তর্জাতিক কিছু প্রতিষ্ঠানের কারণে এমন অবস্থা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়  ‘জাতীয় শিক্ষাক্রম ২০২১’ বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৫ লাখ স্বাক্ষর সংগ্রহের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “আমাদের এই শিক্ষাক্রম অন্য দেশের কারিকুলাম থেকে অনুবাদ করে চালানো হচ্ছে। এই সরকার সৃজনশীল পদ্ধতি চালু করেছিল যার কোনও মূল্যায়নই তারা করেনি বরং এই পদ্ধতি গাইডনির্ভরতা বাড়িয়েছে। খেলার মাঠ, ল্যাবরেটরি, শিক্ষক-শিক্ষার্থীদের অনুপাতসহ আনুষঙ্গিক আয়োজন না করে এই শিক্ষাক্রম বাস্তবায়ন সম্ভব নয়। আমি নিশ্চিত করে বলতে পারি এই সরকারই এটা বাতিল করবে। মাঝখানে ব্যাপক ক্ষতি হয়ে যাবে। অনেক শিক্ষকই এই শিক্ষাক্রম চায় না। কিন্তু ভয়ে বলতে পারছে না। যারা চায় না তারা কী করে শিক্ষা দেবে? এগুলো নিয়ে সমালোচনা যৌক্তিক। কিন্তু সরকার কোনও সমালোচনা শুনতে চায় না। কারণ এই সরকার মেয়াদোত্তীর্ণ সরকার। এই সরকার সমালোচনা পছন্দ করে না, তোষামোদি পছন্দ করে।” বিশ্বে শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ বাংলাদেশে: আনু মুহাম্মদ

সংগঠনের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদের সঞ্চালনায়, সভাপতি সালমান সিদ্দিকীর সভাপতিত্বে স্বাক্ষর সংগ্রহের উদ্বোধন ঘোষণা করেন আনু মুহাম্মদ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীমউদ্দিন খান, বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম, শিশু ও শিক্ষা রক্ষা আন্দোলনের রাখাল রাহা এবং বাসদ (মার্কসবাদী) দলের সমন্বয়ক মাসুদ রানা।

মো. আজম বলেন, ‘প্রাথমিক থেকে উচ্চশিক্ষার সংকট নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যে ছাত্র ফ্রন্ট অগ্রণী। এই শিক্ষাক্রম শিক্ষাব্যবস্থাকে আরও সংকটের মধ্যে নিয়ে যাবে। এটার বাস্তবায়ন অসম্ভব। এটার বাস্তবায়ন শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা থেকে পিছিয়ে দেবে এবং উচ্চশিক্ষার জন্য অপ্রস্তুত করে তুলবে।

উল্লেখ, আগামী চার মাসব্যাপী সংগঠনটির এই স্বাক্ষর সংগ্রহের কর্মসূচি চলমান থাকবে। এই কর্মসূচি চলাকালে বিভিন্ন আলোচনা সভা, সেমিনারের আয়োজন করবে সংগঠনটি।

/এমএস/

/এমএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী