ক্রেনের আঘাতে ট্রেন লাইনচ্যুত, রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৯:১১

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে ব্যবহৃত ক্রেনের ধাক্কায় রাজধানীতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এই ঘটনার পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।  

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকাল ৫টা ২০ মিনিটে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তেজগাঁও রেলস্টেশন থেকে কমলাপুর স্টেশনে আসার পথে তিতাস কম্পিউটার ট্রেনটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে ট্রেন লাইনচ্যুত, চলছে উদ্ধারের কাজ

এদিকে এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, সন্ধ্যা ৫টা ২০ মিনিটে তিতাস কমিউটার ট্রেনটি তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই ক্রেনের ধাক্কা খায়। ক্রেনের ধাক্কায় ট্রেনটির ইঞ্জিন ডিজেবল হয়ে পড়ে। এখন পর্যন্ত ট্রেনটি লাইন থেকে সরানো যায়নি।

ক্রেনের আঘাতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে গেছে

মাসুদ সারোয়ার জানান, ইতোমধ্যে রেলের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি লাইন থেকে সরানোর পর আবার রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

/এএইচএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম