গোপীবাগে ট্রেনে আগুন: ৪ প্লাটুন আনসার মোতায়েন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৪, ২৩:৪৯আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০০:১৭

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে সাহায্য করা ও নিরাপত্তা জোরদার করতে চার প্লাটুন আনসার মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

আনসার সদর দফতরের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ট্রেনটিতে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনটিতে আগুন লাগায় দুর্বৃত্তরা।

সেখানে আগুন নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) এক প্লাটুন এবং অঙ্গীভূত আনসারের তিন প্লাটুনসহ মোট চার প্লাটুন আনসার জরুরি ভিত্তিতে মোতায়েন করা হয়েছে।

এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় আগুনে দগ্ধ হয়ে চার যাত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করে।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম