আয়ানের মৃত্যু: ইউনাইটেড হাসপাতালের পরিচালকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৪, ২০:০৮ আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ২০:০৮

রাজধানীর বাড্ডার সাঁতারকুলে ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে খৎনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা আয়ান আহমেদ নামে এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ এনে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (৯ জানুয়ারি) বাড্ডা থানায় মামলাটি করেন শিশুর বাবা মো. শামীম আহমেদ।

সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন গাজী।

তিনি বলেন, শিশু আয়ানের বাবা মো. শামীম আহমেদ বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলাটি করেছেন। মামলায় ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালের দুই চিকিৎসক ও পরিচালককে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন অ্যানেসথেসিয়া স্পেশালিস্ট ডা. সাইদ সাব্বির আহমেদ, হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. তাসনুবা মাহজাবিন ও হাসপাতালটির পরিচালক যার নাম নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে মঙ্গলবার সকালে এ ঘটনায় যথাযথ তদন্ত ও এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়। একইসঙ্গে ঘটনায় জড়িত চিকিৎসকদের সনদ বাতিল চাওয়া হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পরিবারের পক্ষে রিট আবেদনটি করেন আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম।

এর আগে সোমবার ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদফতর। এতে মুগদা হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের একজন বিশেষজ্ঞ, মুগদা হাসপাতালের একজন সহকারী পরিচালক, এবং স্বাস্থ্য অধিদফতরের একজন সহকারী পরিচালক রয়েছেন। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর সাঁতারকুলের ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে খৎনা করানোর জন্য আনা হয় আয়ানকে। সেদিন বেলা ৯টায় খৎনা করার জন্য তাকে পুরোপুরি অজ্ঞান করা হয়। খৎনা করার পর বেলা ১১টায়ও জ্ঞান না ফিরলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে এনে লাইফসাপোর্টে রাখা হয় আয়ানকে। রবিবার রাত ১১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

আয়ানের বয়স পাঁচ বছর নয় মাস। তাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া এলাকায়।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ রমজান আটক
বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাইয়ের ফাঁদ 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
নৈরাজ্য সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর
নৈরাজ্য সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর
লালমাটিয়ায় গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে টাকা দাবি, যুবক আটক
লালমাটিয়ায় গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে টাকা দাবি, যুবক আটক
কাঁঠালবাগানে সিলিন্ডার বিস্ফোরণ: মায়ের মৃত্যু, আশঙ্কাজনক সন্তান
কাঁঠালবাগানে সিলিন্ডার বিস্ফোরণ: মায়ের মৃত্যু, আশঙ্কাজনক সন্তান
মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ রমজান আটক
মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ রমজান আটক
সর্বাধিক পঠিত
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’