খতনা করাতে গিয়ে আরেক শিশুর মৃত্যু: দুই চিকিৎসক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১১

রাজধানীর মালিবাগের একটি ডায়াগনস্টিক সেন্টারে সুন্নতে খতনা করাতে গিয়ে আহনাফ তাহমিদ আয়হাম (১০) নামে আরেক শিশুর মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসককে আটক করেছে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সুজন। আটক দুই চিকিৎসক হলেন এস এম মুক্তাদির ও মাহবুব।

শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় দেওয়া অভিযোগে বলা হয়, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আহনাফকে মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল চেকআপ সেন্টারে ভর্তি করানো হয়। খতনা করার আগে অ্যানেসথেসিয়া দেওয়ার পর তার আর জ্ঞান ফেরেনি। ‘লোকাল অ্যানেসথেসিয়া’ (শরীরের নির্দিষ্ট অংশ অবশ করা) দেওয়ার কথা থাকলেও ‘ফুল অ্যানেসথেসিয়া’ (পুরোপুরি অচেতন করা) দেওয়া হয় আহনাফকে। পরে ঘণ্টাখানেকের মধ্যে তাকে মৃত ঘোষণা করা হয়। 

আহনাফের বাবা ফখরুল আলম সাংবাদিকদের বলেন, অ্যানেসথেসিয়া দিতে নিষেধ করার পরও সেটি শরীরে পুশ করেন ডা. মুক্তাদির। তার অভিযোগ, এই মৃত্যুর দায় মুক্তাদিরসহ হাসপাতাল কর্তৃপক্ষের। এ ঘটনায় তিনি হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এর আগে গত ৩১ ডিসেম্বর রাজধানীর সাতারকুলে ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে খতনা করাতে এসে আরেক শিশুর মৃত্যু হয়। সেদিন খতনা করানোর জন্য শিশু আয়ান আহমেদকে সকাল ৯টার দিকে পুরোপুরি অজ্ঞান করা হয়। খতনা করার পর সকাল ১১টায় পর্যন্ত জ্ঞান না ফিরলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে এনে লাইফসাপোর্টে রাখা হয় আয়ানকে। পরে সেখানে তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া এলাকার মো. শামীম আহমেদের ছেলে আয়ানের বয়স পাঁচ বছর ৯ মাস। এ ঘটনায় ‘ভুল চিকিৎসার’ অভিযোগ এনে রাজধানীর বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেছেন আয়ানের বাবা। 

/জেইউ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
এবার আদালতে গ্রেফতার রফিকুল, সঙ্গে সাড়ে ৪ লাখ টাকার জাল নোট
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
সর্বশেষ খবর
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা