রাজধানী থেকে ৫ জেলায় সিএনজি অটোরিকশা চালাতে চান চালকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৩

রাজধানী থেকে আশপাশের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ চেয়ে সাতটি দাবি জানিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এসব দাবি জানান তারা।

সমাবেশে পরিষদের সদস্য সচিব মো. গোলাপ হোসেন সিদ্দিকী বলেন, আমরা সিএনজি অটোরিকশাচালকরা দৈনিক ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করেও অন্ন, বস্ত্র, স্বাস্থ্যসম্মত বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে পারি না। আমাদের সামাজিক নিরাপত্তা নেই। আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার কার্যত অধিকার নেই। আমরা যা আয় করি, তার সিংহভাগ নিয়ে নেয় সিএনজি অটোরিকশার মালিক, প্রশাসন ও চাঁদাবাজ-দালালরা। খাওয়া-পরার খরচ শেষে ছেলেমেয়েদের শিক্ষার খরচ চালানো ও মাস শেষে ঘরভাড়া দিতেও হিমশিম খাই। নিজে ও পরিবার-পরিজন অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে পারি না।

তিনি আরও বলেন, আমরা সিএনজি অটোরিকশাচালকরা ঋণের জালে জড়িয়ে আছি। সিএনজি অটোরিকশা পরিচালনায় সরকারি যে নিয়ম-নীতি রয়েছে, তা দুঃশাসনে পরিণত হয়েছে। সিএনজি অটোরিকশা জগতে সুশাসন বলে কিছু নেই। সর্বক্ষেত্রে নৈরাজ্য ও বিশৃঙ্খলা চলছে। প্রশাসন একে আইনের প্রয়োগ বলে দাবি করছে।

সিএনজি অটোরিকশা খাতে সুশৃঙ্খলা আনার দাবি করে তিনি বলেন, আমাদের দাবিগুলো সরকারের বাস্তবায়ন করা উচিত। দাবি আদায় না হলে আন্দোলন-সংগ্রাম ছাড়া আমাদের বিকল্প কোনও পথ খোলা নেই।

চালকদের সাত দফা দাবি
অবিলম্বে ২০০৭ সালে সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজি অটোরিকশাচালককে নিবন্ধন প্রদান করা; ঢাকা মহানগরের জন্য আরও ১৫ হাজার সিএনজি অটোরিকশাচালকের জন্য রেজিস্ট্রেশন/ব্লু-বুক প্রদানের অনুমোদন দেওয়া; ঢাকা মহানগরে সিএনজি অটোরিকশা দৈনিক জমা বৃদ্ধি না করা; পার্কিংয়ের ব্যবস্থা না দিয়ে নো পার্কিং মামলা দিয়ে চালক হয়রানি বন্ধ করা; ২০১৫ সালের মিটার রেটের জন্য মামলা দিয়ে চালক হয়রানি বন্ধ করা; মহাসড়কে সিএনজি অটোরিকশার জন্য পৃথক লেন/বাইলেন তৈরি করে চলাচলের সুযোগ দেওয়া এবং ঢাকা মহানগরের সঙ্গে যুক্ত নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সিএনজি অটোরিকশা চলাচলের সুযোগ দিতে হবে এবং সড়ক পরিবহন আইন ২০১৮ ও বিধিমালা ২০২৩-এর চালক স্বার্থবিরোধী ধারা বাতিল করতে হবে।

সমাবেশে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের আহ্বায়ক শেখ হানিফসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/এএজে/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের