বিসিকের আর্থিক কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন বিদেশফেরত কর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৪, ২০:৩৬আপডেট : ০৭ মার্চ ২০২৪, ২০:৩৬

বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনের লক্ষ্যে রেইজ প্রকল্প এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এতে সারা দেশে বিসিক পরিচালিত আয়বর্ধক প্রশিক্ষণ ও আর্থিক কর্মসূচিতে অন্তর্ভুক্তিতে অগ্রাধিকার দেওয়া হবে তাদের।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের ‘অমর একুশে’ সম্মেলনকক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক সৌরেন্দ্র নাথ সাহা এবং বিসিকের পক্ষে পরিচালক কাজী মাহবুবুর রশিদ চুক্তি সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান এবং বিসিকের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিকসহ কল্যাণ বোর্ড এবং বিসিকের বিভিন্ন পযায়ের কর্মকর্তারা।

সঞ্জয় কুমার ভৌমিক বলেন, বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনের দায়িত্ব শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়। নাগরিক হিসেবেও এ দায়িত্ব আমাদের সবার। এ জন্য তাদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।

মো. হামিদুর রহমান বলেন, আজকের এই সমঝোতা স্মারক সইয়ের ফলে বিসিক বিদেশফেরত কর্মীদের সুখ-দুঃখের অংশীদার হতে যাচ্ছে। এই মহতী কাজে যুক্ত হওয়ার জন্য বিসিকের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, বিদেশফেরত দুই লাখ কর্মীর পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। সারা দেশে ৩০টি ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে ৬৪ জেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় প্রতি কর্মীকে ১৩ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। ২০১৫ সাল থেকে বিদেশফেরত কর্মীরা প্রকল্পের সুবিধা পাবেন।

/এসও/এনএআর/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের