ঈদের আগে শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৪, ১৩:৩৪আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১৩:৩৮

আসন্ন ঈদুল ফিতরের আগে বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশন। একইসঙ্গে শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধান ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণের জন্য আসন্ন বাজেটে শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবিও জানায় সংগঠনটি।

শনিবার (১৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু ৮ দফা দাবি তুলে ধরেন। সেগুলো হলো– দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সরকারি শিক্ষক-কর্মচারীদের সমপরিমাণ করতে হবে; সার্বজনীন শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে; শূন্য পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করতে হবে; বিভিন্ন বোর্ডের যথাযথ নিয়মে এফিলিয়েশনপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় আনতে হবে।

এছাড়া শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দফতর থেকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে; শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষাসামগ্রী দেওয়া এবং সরকারি উদ্যোগে দুপুরের টিফিনের ব্যবস্থা করতে হবে; অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে হবে এবং ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও ন্যূনতম ডিগ্রি পাস বা মাস্টার্স পাস পরিচ্ছন্ন চরিত্রের ব্যক্তিদের মনোনয়ন করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– প্রফেসর মো. সাজিদুল ইসলাম, মেহেরুন্নেছা, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, তেলোয়াত হোসেন খান, অধ্যক্ষ একেএম মোকসেদুর রহমান, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
‘চুপ থাকতে টাকা-চাকরি দিতে চেয়েছিলেন’, গাজী নজরুলের বিরুদ্ধে গাড়িচালকের অভিযোগ
হামলাকারীদের গ্রেফতার না করলে রাজপথে কড়া জবাব দেওয়া হবে: এমপি আমির হামজা
সর্বশেষ খবর
আদালতে এআই ব‍্যবহার নিয়ে সতর্ক করলেন প্রধান বিচারপতি
আদালতে এআই ব‍্যবহার নিয়ে সতর্ক করলেন প্রধান বিচারপতি
লেবু যখন শুধু শরবতে নয়
লেবু যখন শুধু শরবতে নয়
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
অজিদের হারিয়ে বদলে গেছে বিশ্বাস, বিদেশের মাটিতেও ২০ উইকেট নিতে প্রস্তুত বাংলাদেশ
অজিদের হারিয়ে বদলে গেছে বিশ্বাস, বিদেশের মাটিতেও ২০ উইকেট নিতে প্রস্তুত বাংলাদেশ
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট