বাংলাদেশি বিজ্ঞানী পেলেন জার্মান সরকারের সর্বোচ্চ পুরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৪, ১৮:৩৯ আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৮:৩৯

বাংলাদেশি ড. গোলাম আবু জাকারিয়া শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের জন্য ২০২৪ সালে জার্মান সরকারের সর্বোচ্চ পুরস্কার ‘ফেডারেল ক্রস অব মেরিট’ অর্জন করেছেন।

শনিবার (২৩ মার্চ) দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. গোলাম আবু জাকারিয়া জার্মানির আনহাল্ট ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সের ক্লিনিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং কোলন বিশ্ববিদ্যালয়ের গুমার্চবার্গ টিচিং হাসপাতালের মেডিক্যাল ফিজিক্স বিভাগের সাবেক চেয়ারম্যান।

শুক্রবার (২২ মার্চ) জার্মানির ভিল শহরের বার্গহাউস বিয়েলস্টাইন ভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  জার্মান প্রেসিডেন্টের পক্ষ থেকে জেলা গভর্নর জোচেন হাগট, শহরের মেয়র উলরিচ স্টকার এবং জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

ড. গোলাম আবু জাকারিয়া জন্ম নওগাঁ জেলার ইকরকুড়ি গ্রামে। প্রথম ব্যাচের জার্মান বৃত্তিপ্রাপ্ত ছাত্র হিসেবে তিনি ১৯৭২ সালে জার্মানি যান।

ড. জাকারিয়া জার্মানিতে মেডিক্যাল ফিজিক্স বিষয়ে সফলতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যতিক্রমধর্মী ক্যারিয়ার গড়তে পেরেছেন। জার্মানিতে দীর্ঘ ৩৮ বছর একজন  সফল মেডিক্যাল ফিজিসিস্ট হিসেবে কাজ করার পাশাপাশি ড. জাকারিয়া এই শাস্ত্রকে বাংলাদেশে প্রতিষ্ঠায় অগ্রণী ভূমি0কা পালন করেন।

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
স্বজনদের পরিচয়ে ২ কোটি টাকার জালিয়াতি, ব্রিটেনে বাংলাদেশি জুয়ারির কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের নির্বাচনে অবৈধ ভোট, বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
দুই বাংলাদেশির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সৌদির জেলে পশ্চিমবঙ্গের যুবক, দাবি পরিবারের
সর্বশেষ খবর
বিশ্ব বাজারে চীনা স্লিপ টেক ব্র্যান্ডের দাপট
বিশ্ব বাজারে চীনা স্লিপ টেক ব্র্যান্ডের দাপট
ভবিষ্যতের জন্য টাকা জমানো ‘অর্থহীন’, বললেন ৮৬৮ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক
ভবিষ্যতের জন্য টাকা জমানো ‘অর্থহীন’, বললেন ৮৬৮ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক
যে নিয়মে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল
যে নিয়মে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল
সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
সর্বাধিক পঠিত
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
বৈঠক শেষেই গার্মেন্ট শ্রমিকদের জন্য বড় ঘোষণা দিলেন মন্ত্রী
বৈঠক শেষেই গার্মেন্ট শ্রমিকদের জন্য বড় ঘোষণা দিলেন মন্ত্রী
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে