ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাককে চাকরি থেকে অব্যাহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৪, ১৯:১৬আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৯:১৬

দেশের অন্যতম শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ব্যবস্থাপনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়। 

মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে পত্রিকাটিতে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদে বলা হয়, ব্যবস্থাপনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে অব্যাহতির নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশ অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে।

সৈয়দ আশফাকুল হক ১৯৯৩ সালে দ্য ডেইলি স্টারের ক্রীড়া বিভাগে যোগদান করেন। এরপর তিনি ক্রমান্বয়ে ক্রীড়া সম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক, বার্তা সম্পাদক, প্রধান বার্তা সম্পাদক এবং অবশেষে ২০১৯ সাল থেকে আজ পর্যন্ত নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ৬ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুরের আশফাকুল হকের ৯ তলার বাসা থেকে পড়ে মারা যায় এক কিশোরী গৃহকর্মী প্রীতি উড়াং (১৫)। প্রীতির বাবা লোকেশ উরাং পরদিন মোহাম্মদপুর থানায় মামলা করেন। 

প্রীতির মৃত্যুর ঘটনায় অবহেলার দায়ে সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে ৭ ফেব্রুয়ারি সকালে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। তারা এখন কারাগারে আছেন। কয়েক দফায় তাদের জামিন আবেদন নাকচ হয়েছে আদালতে। 

আরও পড়ুন-

ডেইলি স্টার সম্পাদককে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগের’ খোলা চিঠি

ডেইলি স্টারের সাংবাদিক আশফাকের বাসায় গৃহকর্মীদের সঙ্গে বারবার একই ঘটনা কেন?

গৃহকর্মীর লাশ উদ্ধার, স্ত্রীসহ সাংবাদিককে নেওয়া হলো থানায়

গৃহকর্মীর মৃত্যু: ডেইলি স্টারের নির্বাহী সম্পাদককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার: স্ত্রীসহ সাংবাদিক আশফাকের বিরুদ্ধে মামলা

আমরা গরিব বলে কি আপনাদের দয়া-মায়া নাই, প্রশ্ন প্রীতি উড়াংয়ের মায়ের

/কেএইচ/এফএস/
সম্পর্কিত
রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
শাহজালালে ইমিগ্রেশন সার্ভার আধাঘণ্টা বন্ধ, ভোগান্তিতে ক্ষুব্ধ যাত্রীরা
বিমানবন্দ‌র এলাকার শপিং মলে আগুন
সর্বশেষ খবর
‌‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে: সারজিস
‌‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে: সারজিস
সন্তান মাদকের ফাঁদে পড়ছে না তো? বুঝবেন যেসব পরিবর্তনে
সন্তান মাদকের ফাঁদে পড়ছে না তো? বুঝবেন যেসব পরিবর্তনে
হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
সালমান শাহ হত্যা: রিমান্ডে ‘তথ্য গোপন’ ডনের, পাঠানো হলো কারাগারে
সালমান শাহ হত্যা: রিমান্ডে ‘তথ্য গোপন’ ডনের, পাঠানো হলো কারাগারে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার