রমজানের শেষ জুমা অনুষ্ঠিত, মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৪, ১৬:৪৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২২

পবিত্র রমজানের শেষ জুমার নামাজ (জুমাতুল বিদা) অনুষ্ঠিত হয়েছে। শেষ জুমা হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকার মসজিদে মুসুল্লিদের ঢল দেখা গেছে। কোনও কোনও সড়কে যান চলাচল বন্ধ রেখে জামাত হয়েছে। নামাজ শেষে মোনাজাতে মুসল্লিরা সৃষ্টিকর্তার কাছে শান্তি কামনা করে প্রার্থনা করেন।

শুক্রবার (৫ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররমসহ বিভিন্ন এলাকার মসজিদ এলাকা সরেজমিনে এ চিত্র দেখা গেছে। রমজানের শেষ জুমা হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকার মসজিদে মুসুল্লিদের ঢল দেখা গেছে। ছবি: নাসিরুল ইসলাম

বায়তুল মোকাররমে খুতবায় খতিব মুফতি রুহুল আমীন পবিত্র মাহে রমজান, শবে কদর, জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

মুসল্লিরা জানান, মোনাজাতে জাকাত ও ফিতরা আদায়ের প্রয়োজনীয়তার ব্যাপারে উপস্থিত মুসল্লিদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন খতিব। মোনাজাতে তিনি দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করেন। রমজানের শেষ জুমা অনুষ্ঠিত, মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল

জাতীয় মসজিদের পাশাপাশি রাজধানীর মগবাজার, পান্থপথ, বাংলামোটর, মোহাম্মদপুর, কলাবাগান, কাঁটাবন এলাকার প্রায় সবগুলো মসজিদে মুসল্লিদের অংশগ্রহণ ছিল উপচেপড়া। এসময় বাংলামোটর থেকে হাতিরপুল যাওয়ার সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

রমজানের শেষ জুমা অনুষ্ঠিত, মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল এছাড়া স্থানীয় সব মসজিদেই মুসল্লিদের অংশগ্রহণ ছিল অনেক। মসজিদের এলাকা ছাড়িয়ে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েন মুসল্লিরা। অনেকেই সড়কে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েন।

রমজানের শেষ জুমা অনুষ্ঠিত, মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল গুলিস্তানের পীর ইয়েমেনি জামে মসজিদের খতিব ইমরানুল বারী সিরাজী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রমজানুল মোবারকের সর্বশেষ জুমা আমাদের মাঝে জুমাতুল বিদা নামে পরিচিত। রমজান মাস প্রায় শেষ দিকে, এ হিসেবে জুমাতুল বিদার গুরুত্ব অনেক। তবে আলাদা কোনও ইবাদত এবং বিশেষ পদ্ধতি নেই।’

রমজানের শেষ জুমা অনুষ্ঠিত, মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল

রমজানের শেষ জুমা অনুষ্ঠিত, মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল ছবি: নাসিরুল ইসলাম

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
জাতীয় ঈদগাহে আসতে শুরু করেছেন মুসল্লিরা
কলকাতার রেড রোডে হচ্ছে না ঈদের জামাত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম