ঢাকা শিশু হাসপাতালে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৪, ১৪:৪৬আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৫:০৩

রাজধানীর শিশু হাসপাতালে আগুন লেগেছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট। ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত কর্মকতা মিডিয়া শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান আজ ১টা ৪৭ মিনিটে শিশু হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত প্রথমে দুই ইউনিট ও পরে আরও তিন ইউনিট হাসপাতালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। এখন পর্যন্ত পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শিশু হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ ইউনিটের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

শিশু হাসপাতালে আগুন

এদিকে, আগুনের ঘটনায় হাসপাতালে থাকা রোগীর স্বজনদের ছোটাছুটি করতে দেখা যায়। ফায়ার সার্ভিসের পাশাপাশি হাসপাতালে থাকা বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

/কেএইচ/জেইউ/এফএস/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান