দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৪, ০০:৪৩আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০০:৪৩

এল নিনোর প্রভাবে বৈশাখের খরতাপে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বইছে তীব্র দাবদাহ। জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। বিশেষ করে যারা অধিকাংশ সময় সড়কে থাকেন। কাটফাটা রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে যানজট নিরসন ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। যার ফলে প্রচণ্ড রোদে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা হিট স্ট্রোকসহ পানি শূন্যতা, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগে থাকেন।

দাবদাহ থেকে ট্রাফিক পুলিশ সদস্যদের স্বস্তি দিতে ও তাদের স্বাস্থ্য ভালো রাখতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

তার নির্দেশনায় ডিএমপির ৮টি ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন সরবরাহ করা হচ্ছে।

ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের হাতে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ট্রাফিক বিভাগের দায়িত্বরত পুলিশ সদস্যদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। দাবদাহ যতদিন থাকবে ততদিন এই কার্যক্রম চলবে বলে জানায় ডিএমপি।

এ বিষয়ে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি বলেন, এই গরমে রাস্তায় কয়েক মিনিট দাঁড়ানোই যেখানে খুবই কষ্টের সেখানে আমাদের ট্রাফিক বিভাগের কর্মরত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, কমিশনার স্যার ট্রাফিক পুলিশ সদস্যদের এই বিষয়টি নজরে এনেছেন। এবং তাদের জন্য বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করেছেন।

/কেএইচ/এবি/আরআইজে/
সম্পর্কিত
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
জুনজুড়ে তাপপ্রবাহের শঙ্কা, প্রথমার্ধেই সারাদেশে ছড়িয়ে পড়তে পারে মৌসুমি বায়ু
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের