হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের

জুবায়ের আহমেদ
২০ এপ্রিল ২০২৪, ১৯:৩০আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৯:৩০

দেশের বিভিন্ন বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এর তীব্রতা আরও বাড়তে পারে জানিয়ে শুক্রবার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে ৭২ ঘণ্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। শনিবার (২০ এপ্রিল) আগামী ৭ দিন সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এদিকে খুব বেশি প্রয়োজন না হলে বাসা থেকে বের হচ্ছেন না রাজধানীবাসী। চাকরিজীবীরাও অফিসের ভেতরে বেশি সময় অবস্থান করছেন। তবে এর ব্যতিক্রম পথেঘাটে ঘুরে বেড়ানো সীমিত আয়ের মানুষ। কাঠফাটা রোদ মাথায় নিয়েই সড়কে নেমে পড়েছেন জীবিকার তাগিদে। গরমে প্রাণ যায় যায় অবস্থায়ও চিন্তা দিনের বাজারের টাকা রোজগার করে ঘরে ফেরার।

প্রচণ্ড গরমের মধ্যেই সবজি নিয়ে বের হয়েছেন

শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকার স্বল্প আয়ের শ্রমজীবী মানুষের সঙ্গে কথা বলে জানা যায় তাপপ্রবাহে অন্যান্য দিনের তুলনায় তাদের কাজে ক্লান্তি বেড়েছে। এছাড়া গরমে সড়কে সাধারণ মানুষের উপস্থিতি কম থাকায় রোদ উপেক্ষা করে কাজে নেমেও প্রত্যাশা অনুযায়ী আয় করতে পারছেন না। এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। সড়কের পাশে ছোট কোনও গাছ বা ভবনের ছায়া খুঁজতে হচ্ছে।

মিরপুর ১০ নম্বরে ভ্যানে করে সবজি বিক্রি করেন সিরাজ। তিনি বলেন, ‘বারবার পানি দিয়ে সবজিগুলাকে তাজা রাখতে হচ্ছে। পানি দিলেও সঙ্গে সঙ্গে শুকায়া যাচ্ছে। যে রোদ, চোখ মেলা যায় না। এলাকা এলাকা ঘুরেও কেনার লোক পাওয়া যাচ্ছে না। অন্য সময় এক জায়গায় দাঁড়ায়া থাকলে আসা-যাওয়া করা মানুষের কাছেই বেশিরভাগ সবজি বিক্রি হয়ে যায়। এখন কেউ বাসা থেকে নিচে নামে না।’

গরম গরম উপেক্ষা করেই যাত্রীর অপেক্ষায় থাকা রিকশাচালক

কাজীপাড়ায় দাঁড়িয়ে থাকা রিকশাচালক আনোয়ার বলেন, ‘লোক কম, রাস্তায় রিকশাও কম। আর কিছু টাকা পাইলে চলে যাবো। গরমে টেকা যায় না।’

গরমে ক্লান্তি দূর করতে রিকশার সিটের নিচে পানির বোতল রেখে দিচ্ছেন অধিকাংশ চালক। পল্টনে যাত্রীর অপেক্ষায় থাকা স্বপন বলেন, ‘একটা যাত্রী নামায়া দেয়ার পর আধা লিটার পানি লাগে শরীরটা জুড়াতে। একটু আগে ২০ টাকা দিয়ে লেবুর শরবত খেলাম। কোনও কিছুতেই গরম কমে না। এক জায়গায় দাঁড়ায়া থাকলেই ঘামাই।’

কাঠফাটা রোদে প্রাণের তৃঞ্চা মেটাতে পারে এক গ্লাস আখের রস

গরমে ক্রেতা কম জানিয়ে বাংলামোটর দিয়ে হেটে আসা কাঁচা আম ও আতা ফল বিক্রেতা আলি বলেন, ‘সকাল ৯টায় কাওরান বাজার থেকে আম-আতা নিয়ে বের হইছি। বেলা ১টা বাজে, মাত্র ৪০০ টাকার মতো বিক্রি করতে পারছি। এতক্ষণ রাস্তার মোড়ে ছিলাম, লোক পাই না দেখে এলাকার ভেতরে যাচ্ছি। যদি কিছু বিক্রি হয়।’

তীব্র তাপপ্রবাহে শ্রমজীবী মানুষের পাশাপাশি নানা কাজে বাহিরে বের হওয়া মানুষেরাও হাঁসফাঁস করছেন। সবাই খুঁজছেন একটু ছায়া। তাই যে যেখানে ছায়া পাচ্ছেন সেখানেই আশ্রয় নিচ্ছেন।

 

গরমে বেড়েছে ডাবের চাহিদা

এছাড়া গরমকে কেন্দ্র করে ডাব ও ভ্রাম্যমাণ শরবতের ভ্যানে বিক্রি বেড়েছে। প্রায় পথচারী থেমে পান করছেন শরবত। কেউ কেউ বাসা বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছেন ডাব।

/আরআইজে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি