বাংলামোটরে চলন্ত প্রাইভেটকারের ওপর ভেঙে পড়লো গাছ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৪, ২৩:১৯আপডেট : ২৮ মে ২০২৪, ২৩:১৯

রাজধানীর রমনা থানাধীন বাংলামোটর এলাকায় একটি চলন্ত প্রাইভেটকারের ওপর গাছ ভেঙে পড়েছে। এতে দুমড়ে মুচড়ে গেছে প্রাইভেটকারটি। তবে কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (২৮ মে) রাত ১০টার দিকে হোটেল সোনারগাঁওয়ের পেছনে বিএম গলিতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক আব্দুল কাদির।

তিনি বলেন, একটি চলন্ত প্রাইভেটকারের ওপর হঠাৎ করেই সড়কের পাশে থাকা গাছ ভেঙে পড়ে। বাতাসের কারণে গাছটি ভেঙে পড়েছে। সে সময় গাড়িটিতে শুধু চালক ছিলেন। তার শরীরে কোনও আঘাত লাগেনি। ঘটনাটি ঘটেছে সোনারগাঁও সিগনাল থেকে বাংলামোটর বাসস্ট্যান্ডের মাঝামাঝি জায়গায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা রঙয়ের প্রাইভেটকারের ওপর হুট করেই গাছটি ভেঙে পড়ে। এতে বিকট শব্দ হওয়ায় আশেপাশে থাকা মানুষ ভয় পেয়ে যায়। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাইভেটকারটির উপরের অংশে ভেঙে চুরমার হয়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের একটি টিম প্রাইভেটকারের ওপর থেকে গাছটি সরিয়ে নেওয়ার কাজ করছে।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম