মাদক ব্যবসায় বাধা, ছুরিকাঘাতে চোখ গেলো যুবকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৪, ২১:২৫আপডেট : ১০ জুন ২০২৪, ২১:২৫

রাজধানীর জুরাইনে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছুরিকাঘাতে নুর ইসলাম স্বপন (৩০) নামে এক যুবকের চোখ নষ্ট করে দিয়েছে মাদক বিক্রেতারা। 

সোমবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে জুরাইনের চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। পরে গুরুতর আহত অবস্থায় স্বপনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, আহত যুবক চিকিৎসাধীন রয়েছেন।

তবে এ বিষয়ে পুলিশের কাছে কোনও তথ্য নেই বলে জানিয়েছেন, শ্যামপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আজাদ।

ঢামেক হাসপাতালের চক্ষু বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ছুরিকাঘাতে নুর ইসলামের বাম চোখ নষ্ট হয়ে গেছে।

নুর ইসলামের স্ত্রী আয়েশা বেগম বলেন, তার স্বামী পেশায় একজন ‘পাঠাও’ চালক। সোমবার দুপুরে তারা স্বামী-স্ত্রী দুজন বাসা থেকে বের হয়ে চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী দিপু, শাকিল, মাসুম, রুবেল, শুক্কুরসহ কয়েকজন মিলে তার স্বামীকে জোর করে টেনে রিকশায় তোলার চেষ্টা করে।

পরে তাদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে শাকিল সুইচ গিয়ার দিয়ে নূর ইসলামের বাম চোখ ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে সেখান থেকে আহতাবস্থায় চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

তিনি আরও বলেন, দিপু, শাকিলসহ এরা সবাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে (স্বামী) অনেক আগে থেকে তাদের মাদক বিক্রিতে বাধা দিয়ে আসছিল। আগে পুলিশ তাদের গ্রুপের দুজনকে গ্রেফতারও করেছিল। উল্লিখিত মাদক ব্যবসায়ীদের ধারণা, আমার স্বামী তাদের পুলিশে ধরিয়ে দিয়েছে। এরপর থেকে আমাদেরকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল মাদক সন্ত্রাসীরা।

 

/এআইবি/এবি/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম