ঢাকা মেডিক্যাল এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৪, ১৪:২৪আপডেট : ১৮ জুন ২০২৪, ১৫:৪০

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নতুন ভবনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৬০ বছর বলে ধারণা পুলিশের। তার পরনে ছিল লুঙ্গি। পুলিশ জানায়, মারা যাওয়া ব্যক্তি ভবঘুরে প্রকৃতির।

শাহবাগ থানার উপ-পরিদর্শক এস আই আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে নতুন ভবনের পাশে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে সকাল ১০টায় ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এস আই বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যায় মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির এবং মেডিক্যালের আশপাশে ভিক্ষাবৃত্তি করতো, ফুটপাতে ঘুমাতো। বার্ধক্যজনিত অসুস্থতায় তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

/এআইবি/এবি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম