‘প্রজন্ম বঙ্গবন্ধু’র উদ্যোগে চিকিৎসা সামগ্রী বিতরণ

মোহাম্মদ ইরফানুল ইসলাম, সংযুক্ত আরব আমিরাত
২৫ জুন ২০২৪, ০২:৩০আপডেট : ২৫ জুন ২০২৪, ০২:৩০

সংযুক্ত আরব আমিরাতের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজন্ম বঙ্গবন্ধু’র উদ্যোগে চট্টগ্রামে ৫০ জন বেওয়ারিশ রোগীর জন্য চিকিৎসা সরঞ্জাম, বস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ জুন) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম বাথুয়ায় বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে এসব সরঞ্জাম ও সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানের পরিচালক মানবিক পুলিশ খ্যাত মো. শওকত হোসেনের হাতে এসব সামগ্রী তুলে দেন প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত ও চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও টেরিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী টিঙ্কু বড়ুয়া, প্রজন্ম বঙ্গবন্ধু সংগঠনের সহ-সভাপতি সমীরণ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান জনি, প্রজন্ম বঙ্গবন্ধু সংগঠনের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির সদস্য মহিউদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম, নেজামুল ইসলাম, এমদাদুল ইসলাম, রাউজান বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সোহেল ও স্থানীয় ইউপি সদস্য কাউছার আলম প্রমুখ।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সংগঠন প্রজন্ম বঙ্গবন্ধু দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সর্বশেষ হাটহাজারীর বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সঙ্গে উক্ত চিকিৎসা সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নিলো।

/আরআইজে/
সম্পর্কিত
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট
আমিরাতের প্রথম নারী ট্রেনিং ক্যাপ্টেন হলেন পাইলট হুদা আল মুসাল্লামি
ইরানের সঙ্গে সব বাণিজ্য-আর্থিক লেনদেন স্থগিত আমিরাতের
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ