সুখে-দুঃখে জনগণের পাশে থাকতে হবে: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৪, ০০:২৮আপডেট : ২৮ জুন ২০২৪, ০০:২৮

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, জনপ্রতিনিধিদের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। সব উন্নয়নকাজে জনগণকে সম্পৃক্ত করতে হবে। সুখে-দুঃখে তাদের পাশে থাকতে হবে। কেননা, জনপ্রতিনিধিরাই জনগণের আশা-ভরসার স্থল। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়িত হবে।

বৃহস্পতিবার (২৭ জুন) ষষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত বেলাবো উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের নিয়ে আয়োজিত প্রথম মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিল্প মন্ত্রনালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীদের ক্ষমতায়নে বিশ্বাসী। সে জন্য নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যানদের নারীদের উন্নয়ন ও অধিকার সুরক্ষায় সজাগ থেকে দায়িত্ব পালন করতে হবে। পুরুষ সদস্যদের ন্যায় নির্বাচিত নারী সদস্যদেরও জনগণের পাশে থেকে কাজ করতে হবে।

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বেলাবো উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটন, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার আমেনা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য মেরাজ মাহমুদ মেরাজসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তারা এবং বেলাবো উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী বেলাবো উপজেলা পরিষদ শিশু পার্কে স্থাপিত শেখ রাসেল ম্যুরালের উদ্বোধন করেন এবং বেলাবো পাইলট মডার্ন সরকারি মডেল হাইস্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
চামড়া রফতানি ১০-১২ বিলিয়ন ডলারে উন্নীত করতে রোডম্যাপ হবে: শিল্পমন্ত্রী
ব্যবসা শুরুর সময় ১৪ দিনে নামিয়ে আনার উদ্যোগ
সাবেক মন্ত্রীকে নূরুল মজিদকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা হচ্ছে: কারা কর্তৃপক্ষ
সর্বশেষ খবর
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
মালয়েশিয়ার নাইট মার্কেট: রাতের শহরে কেনাকাটা ও খাবারের স্বাদ
মালয়েশিয়ার নাইট মার্কেট: রাতের শহরে কেনাকাটা ও খাবারের স্বাদ
শহর ছাড়িয়ে কীভাবে গ্রামে গেলো ডেঙ্গু
শহর ছাড়িয়ে কীভাবে গ্রামে গেলো ডেঙ্গু
ক্রিকেটে ডিএলএস পদ্ধতি কেন, কীভাবে কাজ করে এই নিয়ম?
ক্রিকেটে ডিএলএস পদ্ধতি কেন, কীভাবে কাজ করে এই নিয়ম?
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ