৯ কোটি টাকার খাস জমি উদ্ধার করলো ঢাকার জেলা প্রশাসন  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৪, ১৯:০২আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৯:০২

রাজধানীর কদমতলীতে ভূমিদস্যুদের দখলে থাকা প্রায় ৯ কোটি টাকা মূল্যের ১৭ শতক খাস জমি উদ্ধার করেছে ঢাকার জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ জুলাই) মতিঝিল রাজস্ব সার্কেলের আওতাধীন কদমতলী মৌজার এই জমি উদ্ধার করা হয়।

জেলা প্রশাসনসূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় অসাধু বালু ব্যবসায়ীরা খাস জমি দখল করে বালু স্টক ও বিক্রি করে আসছিল। বিষয়টি জানতে পেরে ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান সার্বিক নির্দেশনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের তত্ত্বাবধানে মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযান চালিয়ে এই খাস জমি উদ্ধার করেন।

একইসঙ্গে খাস জমির সীমানা চিহ্নিত করে লাল পতাকা ও মালিকানা সাইনবোর্ড টানিয়ে সরকারের পক্ষে ঢাকা জেলা প্রশাসন এই জমি দখলে নিয়েছে। 

এ বিষয়ে ঢাকা জেলার জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, ঢাকা জেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাস জমি ভূমি দস্যু ও দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছে। যেগুলো উদ্ধার ও সংরক্ষণে ঢাকা জেলা প্রশাসন সর্বদা তৎপর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এআই/ইউএস/
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম