দেশের শিল্পোন্নয়নে বিটাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৪, ১৯:২৬ আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৯:২৬

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, প্রশিক্ষিত জনবল ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের শিল্পোন্নয়নে বিটাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিল্প খাতকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে চাহিদা অনুযায়ী শিল্পের বিভিন্ন ট্রেডে এটি প্রশিক্ষণ দিচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানটিকে আরও যুগোপযোগী ও আধুনিক করে গড়ে তোলাসহ সারা দেশে এর কার্যক্রম বিস্তৃত করা হচ্ছে।

সোমবার (৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্ট্রের প্রকল্পের আওতায় নির্মিত ১০তলা বিশিষ্ট বয়েজ হোস্টেল ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিল্পোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছে। বিদেশ থেকেও প্রচুর বিনিয়োগ এ দেশে আসছে। এসব প্রেক্ষাপটে বিটাকের বিশাল সম্ভাবনা রয়েছে। দক্ষ মানবসম্পদ সৃষ্টির পাশাপাশি বিভিন্ন শিল্পে আধুনিক সরঞ্জামাদি সংযোজনের যে চাহিদা রয়েছে, সেটি পূরণে বিটাক কার্যকর ভূমিকা রাখতে পারে।’

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রকল্পের কাজ শেষ করতে হবে। প্রকল্প দীর্ঘায়িত হলে অর্থ ও সময় উভয়ের অপচয় হয়।’ মন্ত্রী এ সময় নির্ধারিত সময়ের মধ্যে বিটাকের বয়েজ হোস্টেল নির্মাণ শেষ করার জন্য প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

বিটাটের মহাপরিচালক পরিমল সিংহয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।

তিনি বলেন, জ্ঞান ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি আমাদের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করে প্রশিক্ষণ। তাছাড়া প্রশিক্ষণ নির্দিষ্ট বিষয়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিক উন্নয়ন ঘটায়। আর এ ক্ষেত্রে আদর্শ প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে উদাহরণ সৃষ্টি করতে পারে বিটাক।’

/এসআই/আরকে/
সম্পর্কিত
ভোক্তার কেনা পণ্যের মান নিশ্চিত করা রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব: শিল্পমন্ত্রী
চামড়া রফতানি ১০-১২ বিলিয়ন ডলারে উন্নীত করতে রোডম্যাপ হবে: শিল্পমন্ত্রী
ব্যবসা শুরুর সময় ১৪ দিনে নামিয়ে আনার উদ্যোগ
সর্বশেষ খবর
নির্বাচনে ঝুলন্ত ফল: ‘অন্তর্বর্তী প্রধানমন্ত্রী’ থাকছেন নেতানিয়াহুই
নির্বাচনে ঝুলন্ত ফল: ‘অন্তর্বর্তী প্রধানমন্ত্রী’ থাকছেন নেতানিয়াহুই
বাসায় অভিযান চালিয়ে পৌরসভার সাবেক মেয়রকে গ্রেফতার
বাসায় অভিযান চালিয়ে পৌরসভার সাবেক মেয়রকে গ্রেফতার
২০ বছরের পুরোনো নকিয়া ফোনে এবার ব্যবহার করা যাবে এআই
২০ বছরের পুরোনো নকিয়া ফোনে এবার ব্যবহার করা যাবে এআই
বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা দিলে এক উপজেলার সাংবাদিকরা
বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা দিলে এক উপজেলার সাংবাদিকরা
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা