শাহজাহানপুরে ফ্ল্যাটে পড়ে ছিল অর্ধগলিত মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৪, ১৫:৫০আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৫:৫০

রাজধানীর শাহজাহানপুর নিজ ফ্ল্যাট থেকে এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম এ কে এম ফখরুল আলম (৬৪)। বুধবার (৩১ জুলাই)  সন্ধ্যায় মৃতের ভাতিজা এ কে এম শফিউল আলম তার লাশ শনাক্ত করেন।

পরে উত্তর শাহজাহানপুর পঞ্চম তলার ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।

পুলিশের এই কর্মকর্তা বলেন,  ধারণা করা হচ্ছে গত ২৪ জুলাইয়ের পর যে কোনও সময়ে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর অন্য কোনও কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

মৃতের ভাতিজা এ কে এম শফিউল আলম জানিয়েছেন, তার চাচা ফখরুল আলম তার নিজ ফ্ল্যাটে একাই থাকতেন। বিয়ে করেননি। তিনি ছোটবেলা থেকে অসুস্থ ছিলেন। একবার টাইফয়েডে আক্রান্ত হওয়ার পর থেকে দুর্বল ছিলেন। তিনি কারও সঙ্গে খুব একটা মিশতেন না। এক খালাতো ভাইয়ের বাসা থেকে খাবার এনে খেতেন। গত ২৪ জুলাই ওই বাসা থেকে খাবার নিয়ে বাসায় যান, এরপর থেকে আর খাবার আনতে বা খেতে যাননি।  কয়েক দিন যাবত তিনি না আসায় তারা তার খোঁজ নিতে ফোন করেই তাকে পাচ্ছিলেন না। পরে ফ্ল্যাটে গিয়ে তার মরদেহ দেখতে পান।  

/এআইবি/কেএইচ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম