ডিএমপির আরও ৮ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৪, ১৪:০১ আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৫:০৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তাসহ আরও ৮ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ।

প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি এ কে এম হাফিজ আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে, অতিরিক্ত আইজিপি ড. খ. মহিদ উদ্দিনকে ট্যুরিস্ট পুলিশে এবং ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমানকে এপিবিএন হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পাঁচ কর্মকর্তা ফারুক আহমেদ, মো. ইসরাইল হাওলাদার, খোন্দকার নাজমুল হাসান, মো. মাসুদ করিম ও মো. শওকত আলীকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
ঢাকায় একদিনে গ্রেফতার ৪৬৫, ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৪৯ মামলা
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে যা বলছে পুলিশ
রাড্ডায় হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৯, লুণ্ঠিত মালামাল উদ্ধার
সর্বশেষ খবর
২৭ বছর আত্মগোপনে, এরশাদ শিকদারের অন্যতম সহযোগী গ্রেফতার
২৭ বছর আত্মগোপনে, এরশাদ শিকদারের অন্যতম সহযোগী গ্রেফতার
৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র
৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আরও ৬ জন কারাগারে
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আরও ৬ জন কারাগারে
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে হাসপাতালে ২১৫৮, মৃত্যু ছয়জনের
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে হাসপাতালে ২১৫৮, মৃত্যু ছয়জনের
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ