পররাষ্ট্র সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৬ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪০

চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হওয়ার আগেই অবসরোত্তর ছুটিতে গেলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও রবিবার (১ সেপ্টেম্বর) শেষ কর্মদিবস পালন করার পর বিকালে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খোরশেদ আলম, অতিরিক্ত পররাষ্ট্র সচিব এবং ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. নজরুল ইসলাম, মহাপরিচালক ইসরাত জাহান, ফরেন সেক্রেটারি অফিসের পরিচালক মোহাম্মাদ জোবায়েদ হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেন।

১৯৮৫ বিসিএস ব্যাচের প্রথম স্থান অধিকারী মাসুদ বিন মোমেন দীর্ঘ ৩৬ বছরের পেশাদার কূটনীতিক জীবনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি রোম ও ইতালিতে রাষ্ট্রদূত এবং নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেন।

চাকরি জীবনের শুরুতে প্রথম পোস্টিং ছিল নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে। এরপর ইসলামাবাদ ও সার্ক সচিবালয়ে কাজ করেন। ভারতের দিল্লিতে তিনি বাংলাদেশ মিশনের উপপ্রধান হিসেবে কাজ করেছেন।

/এসএসজেড/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
নারীস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ
‘কোনও কারণেই যাবেন না’, ৬ দেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
সর্বশেষ খবর
স্বর্ণের দাম ফের কমলো
স্বর্ণের দাম ফের কমলো
বাংলাদেশের বিপক্ষে সেই লাল কার্ড, আজ শ্রীলঙ্কার ডাগআউটে কী হবে
বাংলাদেশের বিপক্ষে সেই লাল কার্ড, আজ শ্রীলঙ্কার ডাগআউটে কী হবে
কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন যেসব বিশ্বনেতা
কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন যেসব বিশ্বনেতা
বয়স লুকিয়েও এড়ানো যাবে না ইনস্টাগ্রামের টিন অ্যাকাউন্ট
বয়স লুকিয়েও এড়ানো যাবে না ইনস্টাগ্রামের টিন অ্যাকাউন্ট
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’