হিন্দু সম্প্রদায়ের কর্মকর্তাদের তালিকা চেয়েছে পাট মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৩

প্রতিবছর রাষ্ট্রপতির কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উদযাপন উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়। এবারও আসন্ন শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উদযাপন উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে। এ জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধীনে থাকা ঢাকায় কর্মরত হিন্দু ধর্মাবলম্বী যুগ্ম সচিব বা সমমর্যাদাসম্পন্ন ও তদূর্ধ্ব কর্মকর্তাদের নামের তালিকা চেয়েছে।

গত ২৯ আগস্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও সংস্থায় ওই চিঠি পাঠানো হয়। চিঠিতে রাষ্ট্রপতির কার্যালয়ের সূত্র উল্লেখ করে রাষ্ট্রপতির কার্যালয়ের পত্রের সংযুক্তি হিসেবে পাঠানো হলেও, বিবরণে শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৪ উদযাপন উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের কথাটি উল্লেখ করা হয়নি। এতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

পাট মন্ত্রণালয় থেকে পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের কথা উল্লেখ করে গত ৪ সেপ্টেম্বর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও সংস্থায় চিঠি পাঠানো হয়। রাষ্ট্রপতির কার্যালয়ের ওই চিঠিতে শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৪ উদযাপন উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের বিষয়টি উল্লেখ না করায় বিভ্রান্তি তৈরি হয়।

এ জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। ইতোমধ্যেই বস্ত্র ও পাট মন্ত্রণালয় এই প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
স্বাস্থ্যসেবা নিয়ে বাংলাদেশের রিজুভা ওয়েলনেস ও থাইল্যান্ডের জেনেসেন গ্রুপ সমঝোতা স্মারক সই
অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
রবিবার দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?