‘নীরব এলাকা’ কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সংলগ্ন এলাকায় শব্দদূষণ রোধে ‘নীরব এলাকা’ ঘোষণা কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক মতবিনিময় সভা করেছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে বেবিচকের  সদর দফতরে এই সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। 

বেবিচক চেয়ারম্যান বলেন, এই কর্মসূচি সফল করতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অপরিহার্য। মিডিয়ার মাধ্যমে জনসচেতনতা তৈরি করা সম্ভব হবে, যা এই উদ্যোগের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও উল্লেখ করেন যে, সংবাদমাধ্যমের সহযোগিতায় জনগণ শব্ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হতে পারবে এবং এ উদ্যোগকে সমর্থন করে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, বেবিচক, বিআরটিএ, ঢাকা ট্রাফিক পুলিশ, সড়ক ও জনপথ অধিদফতর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

মতবিনিময় সভায় প্রতিনিধিরা তাদের সংস্থার গৃহীত পরিকল্পনাগুলো তুলে ধরেন এবং অন্যান্য অংশগ্রহণকারীদের কাছ থেকে মতামত গ্রহণ করেন। যাতে সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে ‘নীরব এলাকা’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা যায়। এছাড়া, মতবিনিময় সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সংলগ্ন এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়।

/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
শাহজালালের এয়ারসাইডে যানবাহনে ভিটিএস বসাতে ফের সতর্কবার্তা
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
বিমানবন্দরের ইজারা পেতে আবেদনের হিড়িক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম