পোল্যান্ডের রাষ্ট্রদূত করা খাস্তগীরের নিয়োগ বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৪, ১৯:১৭আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৯:৩৩

পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত খোরশেদ আলম খাস্তগীরের নিয়োগ বাতিল করেছে সরকার। রবিবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন-কূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এ কথা জানান।

তবে কী কারণে তার নিয়োগ বাতিল করা হয়েছে, এ বিষয়ে কোনও কারণ ব্যাখ্যা করেননি তৌফিক হাসান।

বর্তমানে মালয়েশিয়ায় উপদূতাবাস প্রধান হিসেবে কর্মরত খাস্তগীরকে গত সপ্তাহে পোল্যান্ডে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে মালয়েশিয়ায় ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে খাস্তগীর ছাত্র আন্দোলনের সমর্থনে প্রতিবাদকারী বাংলাদেশিদের বিরুদ্ধে মামলা করেছিলেন।

তিনি ওই সময় আন্দোলনকারীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেন। পরে তার তত্ত্বাবধানে কুয়ালালামপুরের কাজাং থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
 
ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী খাস্তগীর পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছিলেন মালয়েশিয়া-প্রবাসীরা। তারা খাস্তগীরের নিয়োগ বাতিলের দাবি তোলেন।

/এসএসজেড/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি